বরিশালের  ইসলাদী টোল প্লাজা থেকে আনিতা হত্যা মামলার  আসামী হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৭ মে ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের  ইসলাদী টোল প্লাজা থেকে আনিতা হত্যা মামলার  আসামী হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

বরিশালে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া মাইনুল ইসলাম হিমু (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। তিনি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত সানজিদা কবির আনিতা (২১)-এর সঙ্গে অভিযুক্তের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় মৃত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে পুলিশ বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলসংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে আনিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাইনুল ইসলাম হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০