নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত শুভ হত্যা/গুমের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির নাম ‘লাল শুভ’।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শুভ নামের এক যুবককে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করে অপহরণ করা হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে ‘লাল শুভ’ অন্যতম।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ‘লাল শুভ’কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে এই ঘটনায় আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।