বরিশালে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত – দৈনিক দেশেরকথা
বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, দালালচক্রের দৌরাত্ম্য ও জনবল সংকট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে মন্ত্রী প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের টিকিট কাউন্টার ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবার মান সন্তোষজনক নয়। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসকদের দেরিতে আসার অভিযোগও পেয়েছেন বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, রোগীদের অভিযোগ রয়েছে হাসপাতালে দালালদের অবাধ যাতায়াত রয়েছে এবং তারা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে। এসব দালালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের ভেতর ও বাইরের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

হামের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি জানান, ২০২০ সালের পর নিয়মিত হামের টিকা কার্যক্রমে ধারাবাহিকতা না থাকায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং রোগীর সংখ্যাও কিছুটা কমেছে।

জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী নগরীর আমানতগঞ্জ এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করা হবে এবং জুলাই মাসের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়েও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, অতীতে ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা স্থানীয়ভাবে অবস্থান না করায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হয়নি। খুব শিগগিরই নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে বলেও জানান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১০

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১১

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১২

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

১৩

বিসিবি নির্বাচন সামনে রেখে তিন সদস্যের কমিশন গঠন

১৪

মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা

১৫

খাল খনন শুভ_উদ্বোধন পরে সার্বিক খোঁজ খবর নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন আলী

১৬

ইরান যুদ্ধের চাপ, চীনে কূটনৈতিক সাফল্য খুঁজছেন ট্রাম্প

১৭

বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা

১৮

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

২০