সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে জুয়া খেলছিল।
অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শল্যাঘটাইয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন শিপন (৪০), মহব্বতপুর গ্রামের মো. আতিকুর রহমান টিপু (৪০) এবং কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. জামাল উদ্দিন (৬০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন