নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।রোববার (৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার, জজকোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।উদ্বোধনী বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠু, নাসির উদ্দিন বাদল, মাসুদ পারভেজ, আকবর হোসেন সোহাগ সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও নাসিম শুভসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মাওলা সুজন, রিফাত মির্জা, সাজ্জাদ হোসেন  বদিউজ্জামান (তুহিন),এ আর আজাদ সোহেল, গোলাম কিবরিয়া রাহাত, মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, মো. রেজওয়ান, রোমানা ইসলাম, নুসরাত রুমুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

১০

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা

১২

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৩

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

১৫

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

১৬

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

১৮

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

১৯

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

২০