কিশোরগঞ্জে বাইপাস সড়কের বেহাল অবস্থা পথচারীদের দুর্ভোগ বাড়ছে – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ সেপ্টেম্বর ২০২২, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বাইপাস সড়কের বেহাল অবস্থা পথচারীদের দুর্ভোগ বাড়ছে

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জ শহর বাইপাস সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থা হয়েছে। যানবাহনগুলো শহরের মাঝপথ দিয়ে যাতায়াত করায়
প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হওয়ায় পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
সরেজমিনে জানা যায়, শহরে যানচলাচলের চাপ কমাতে গদা উচাপাড়া
থেকে খেলুর বাড়ির মোড় পর্যন্ত বাইপাস সড়কটি নির্মিত হয়। কিন্তু
সংস্কারের অভাবে সড়কটিতে অসংখ্য গর্ত ও খানা-খন্দকের সৃষ্টি হওয়ায়
চালকরা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে তারাগঞ্জ হতে বড়ভিটা
চলাচলকারী যানবাহনগুলো শহরের ভিতর দিয়ে যাতায়াত করে। এতে শাহী
রোড ও কলেজ রোডে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এজন্য হাটুরে ও
পথচারীদেরকে যানজটের কবলে পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ট্রাক চালক বাবু, মাইক্রোবাস চালক রুবেল ও অটো চার্জার রিকশা
চালক এরশাদ মিয়া জানায়, ওই বাইপাস সড়ক দিয়ে গেলে লোড গাড়ির
স্কেল ভাঙ্গাসহ উল্টে পাড়ার আশংকা থাকে। আর শহরের ভিতর দিয়ে গেলে
যানজটের কারণে সময় বেশি লাগে।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু জানান, শহর
বাইপাস সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানচলাচলে
সম্পূর্ণ অনুপযোগী হয়েছে। শহরের মাঝপথ দিয়ে যানবাহনের চাপ
কমাতে বাইপাস সড়কটি সংস্কার অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এর সঙ্গে
যোগাযোগ করা হলে তিনি জানান, বাইপাস সড়কটি সংস্কারের জন্য
প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলে বরাদ্দ সাপেক্ষে সংস্কার করা
হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০