1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দশমিনায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে আনুষ্ঠানিক এসকর্ট নয়: সিএনএন আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন শ্রীপুরে টানা বৃষ্টিতে শতাধিক পরিবার পানিবন্দী: দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস এমপি ডাঃ বাচ্চু  নোয়াখালীতে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৬ টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না অন্তত ৪০ ধরনের সেবা, বাড়ছে বাধ্যবাধকতা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ বন্ধ পাটকল ও বস্ত্রকল চালু প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

দশমিনায় ৬০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো.জহিরুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

পটুয়াখালী দশমিনা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ষাট পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাব কাচারী ব্রীজেপর উপর থেকে আটক করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন উপজেলার বহরমপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড  বগুড়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মোঃ নিরব(২০) একই ইউনিয়নের মোঃ সবুজ মৃধার ছেলে মোঃ রুবেল মৃধা (৩০)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড বগুড়া গ্রামে নবাবকাচারি ব্রিজের উপর সোমবার রাতে ইয়বা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, নাজমুল সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবা(মাদক) বিক্রির সময় নিরব ও রুবেলকে আটক করে পরে তাদের তল্লাশী করে ষাট পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম  জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিরব ও রুবেল নামের দুই জনকে ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মালা হয়েছে। সোমবার  ১১ ঘটকার সময় আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park