উজিরপুরে আওয়ামীলীগ সন্ত্রাসী  কর্তৃক মৎস্য ঘেরে হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
২৪ জুন ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উজিরপুরে আওয়ামীলীগ সন্ত্রাসী  কর্তৃক মৎস্য ঘেরে হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে সাতলায় আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক ঘের দখল করতে হামলা ভাঙচুর মালামাল লুট ও ওয়ার্ড বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

২৪ জুন মঙ্গলবার বিকেল ৫টায় সাতলা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জব্বার হাওলাদারের সভাপতিত্বে একতা বাজার বিএনপির  অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সুত্রে জানাগেছে  উপজেলার  সাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলামদি গ্রামে প্রায় ৩০০ একর জমিতে বানিজ‍্যিক ভাবে মাছ ও ধান চাষের উদ্যোগ নিয়ে  প্রকৃত জমি মালিক ও স্থানীয় জনগনের সহযোগিতায় কাজ করতে গেলে পাশ্ববর্তী কোটালিপাড়া উপজেলার  আওয়ামীলীগ নেতা কবির খান, জেলাল খান, আবুল খান, সাতলা এলাকার আওয়ামীলীগ নেতা সবুজ খান, রুহুল খান, হাবিব খান, লিয়াকত, জাহাঙ্গীর এনামুল হাওলাদার সহ কতিপয় সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়ে ঘেরে ব‍্যবহৃত কাঠ বাশ ভাঙচুর এবং  ট্রলার লুট করে নিয়ে যায়  বাধা দিতে গেলে ঘেরে কর্মরত শ্রমিক ইদ্রিস সরদার কবিরকে পিটিয়ে আহত করে ও সাতলা ওয়ার্ড বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছরায়। উক্ত ঘটনার প্রতিবাদে স্থানীয় জমি মালিক ও বিএনপি নেতারা ওই প্রতিবাদ সভা করে।

এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম বিশ্বাস, জলিল বিশ্বাস, বাদশা হাওলাদার, কামাল হাওলাদার, সেলিম বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি ও শতাধিক  জমি মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন জনকল্যাণে ঘের নির্মান ও সাধারনের কর্মসংস্থানের  উদ্যোগ নিলে ফ‍্যাসিবাদের দোসর আওয়ামীলীগ সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে ও মিথ্যা সংবাদ ছরিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি ও প্রতিকার কামনা করেন। ঘটনা সম্পর্কে জানতে  অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায় নি।

এবিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ ব‍্যপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০