1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মবার্ষিকী পালন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মবার্ষিকী পালন

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ বুধবার, ২৭ জুলাই, ২০২২
desherkotha

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগে ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন, র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগে যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলের সভাপতিত্বে সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ এসে শেষ হয়। পর কলেজের হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন অনু্ষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক, শহিদার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য, নাজমুল হুদা রানা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, মোক্তাদুল হক, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি, আল্পনা গোস্বামী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park