1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যুদ্ধাপরাধী আজহারের মুক্তি ও রাবিতে হামলার প্রতিবাদে ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল  – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

যুদ্ধাপরাধী আজহারের মুক্তি ও রাবিতে হামলার প্রতিবাদে ইবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 

মো. মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ইবি প্রতিনিধি >মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে শেষ হয়। 

এসময় তাঁরা ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ৫২’র হাতিয়ার গর্জে উঠা আরেকবার, রাজাকারের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ৭১’র হাতিয়ার গর্জে ওঠে আরেকবার,’ ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য তালুকদার হাম্মাদ বলেন, ‘২৪–এর থেকেও বড় শক্তি হচ্ছে ৭১। তাই, ইন্টেরিম সরকার ২৪–এর রক্তের ওপর দাঁড়িয়ে ৭১–এর রক্তের বিরোধী কোনো কাজ করতে পারে না। এরই প্রতিবাদে গতকাল গণতান্ত্রিক জোটের করা আন্দোলনে ৭১–এর মুক্তিযোদ্ধের বিরোধিতা করা শিবির হামলা করেছে।’

হাম্মাদ আরো বলেন, ‘আমরা বলে দিতে চাই দেশ শিবিরের না; দেশ সমগ্র মানুষের, শিবিরের কথায় দেশ চলবে না। আমার আর একটা ভাইয়ের ওপর আঘাত হানলে ও ইন্টেরিম সরকারের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে না পারলে আমরা পুরো দেশের মানুষ নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো।’

সংগঠনটির সহ–সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, ‘আমরা ৫২-এর, ৭১-এর ও ২৪-এর বিরোধীদের সাথে আপোষ করি নাই। আমরা দেশের সকল চিহ্নিত শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ও গতকাল রাবিতে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমাদের ভাইদের উপর হওয়া হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park