পাবনার চাটমোহরে ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানালো আর্জেন্টিনার সমর্থকরা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৬ নভেম্বর ২০২২, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার চাটমোহরে ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানালো আর্জেন্টিনার সমর্থকরা

আসন্ন কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতোমধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। শহর, গ্রামে, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয়দলের পতাকা। তারই অংশ হিসেবে পাবনার চাটমোহরে ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।

এমন উদ্যোগে খুশি গ্রামের মানুষ। তাদের সাধুবাদ জানিয়েছেন ব্রাজিল দলের সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থকদের আশা, লিওনেল মেসির হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বাংলাদেশে কতটা, তা এই ছবিই বলে দেয়। শিশু, কিশোর, তরুণ, যুবক সবাই আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসি আর আর্জেন্টিনাকে ভালোবেসে তারা বানিয়েছেন ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা। চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয় এই পতাকা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করে সমর্থকরা। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির শ্লোগান। পরে র‌্যালী করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেয় আর্জেন্টিনার ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা।

আর্জেন্টিনার সমর্থকরা বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবারের বিশ্বকাপ ট্রফি উঠবে লিওনেল মেসির হাতে।

তাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছে ব্রাজিলের সমর্থকরাও। গ্রামের যুবকরা আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।

মাঠে পায়ের যাদুতে খেলার লড়াইয়ে মেতে উঠেন আর্জেন্টিনা, ব্রাজিল। আর মাঠের বাইরে স্নায়ু যুদ্ধে নামে তাদের সমর্থকরা। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। তারই জ্বলন্ত উদাহরণ পাবনার চাটমোহরের আর্জেন্টিনার সমর্থকদের ৬০০ ফুট দৈর্ঘ্যরে পতাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০