৭ জুন বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ জুন বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইদিন সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে সকালে আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে এবং শুনানি শেষে ওইদিন বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একইদিন রাত ১২টা পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটির মাধ্যমে। উল্লেখ্য, আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। এই কমিটির মূল দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা, যা এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশীদ গ্রেফতার

৭ জুন বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা

শীতলক্ষ্যা নদীপথে ট্রলারে ভেসে আসছে কোরবানির পশু, জমে উঠেছে নারায়ণগঞ্জের পশুর হাট

কোম্পানীগঞ্জে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চরজব্বরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুড়িগ্রামে অনন্য দৃষ্টান্ত নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

১০

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

১১

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

১৩

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

১৪

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৭

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

১৮

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

১৯

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০