পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি – দৈনিক দেশেরকথা
কুবি প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস (FAST-NUCES)-এর আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়-সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৬ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, FAST-NUCES-এর করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ছয়টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, সুবিধাজনক আবাসন ব্যবস্থা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের ক্ষেত্রে পাকিস্তানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তার আশ্বাস দেন FAST-NUCES প্রতিনিধি। একইভাবে পাকিস্তান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, “পাকিস্তানি প্রতিনিধিরা মূলত গত ১১ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর শিক্ষা মেলায় অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেই সূত্রে তাদের সঙ্গে আমার কথা হয় এবং ব্যক্তিগতভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানাই। সেই আমন্ত্রণের ভিত্তিতেই তারা আজ আমাদের ক্যাম্পাসে এসেছেন এবং বৈঠকে অংশ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “বৈঠকে দুই পক্ষই শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম স্যার শুরু থেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। অন্য একটি দাপ্তরিক বৈঠকের কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান স্যার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে একটি সাক্ষ্য নথিতে স্বাক্ষর করা হয়েছে এবং চূড়ান্ত কপি উপাচার্য দপ্তরে পাঠানো হয়েছে। উপাচার্য মহোদয় বিষয়গুলো বিবেচনা করে স্বাক্ষর করলে এই সমঝোতা কার্যকর হওয়ার পথ তৈরি হবে।”

মশিউর রহমান আরও বলেন, “তুরস্ক, আলজেরিয়া ও মালয়েশিয়ার পর পাকিস্তানেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুযোগের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। FAST-NUCES মূলত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি বিশ্ববিদ্যালয়। তাদের প্রায় ৪০ হাজার সাবেক এবং প্রায় ২০ হাজার বর্তমান শিক্ষার্থী রয়েছে। আমাদের বিজ্ঞানভিত্তিক বিভাগগুলো এ সহযোগিতা থেকে বিশেষভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। একই সঙ্গে সামাজিক বিজ্ঞানসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রশিক্ষণ কর্মসূচি থেকে উপকৃত হতে পারবেন।”

বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে উপহার বিনিময় করা হয়। পরে মির্জা ওয়াকার বেগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুড়িগ্রামে অনন্য দৃষ্টান্ত নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

১১

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

১২

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

১৪

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

১৫

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

১৬

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

১৭

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১৮

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৯

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

২০