ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
আসিফ জামান
১৬ মে ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের দরগা ঈদগাঁহ মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় কৃষক মাঠ দিবসটি বাস্তবায়ন করে হারভেস্টপ্লাস বাংলাদেশ ও আয়োজন করে ইএসডিও।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ইউপি সদস্য মোছা: রুনা লায়লা।

ইউপি সদস্য রুনা লায়লা তার বক্তব্যের শুরুতেই হারভেস্টপ্লাস ও ইএসডিও কে ধন্যবাদ জানান এরকম মানব সেবা মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য। তিনি বলেন এখন থেকে তিনি তার কার্যক্রমের মাধ্যমে জিংক পুষ্টির গুরুত্ব জনগণের মাঝে প্রচার করবেন।

এসময় বড়গাঁও ইউনিয়নের কেকে বাড়ী সরকারপাড়া জামে মসজিদের ইমাম, কদম রসুল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব বাবুল চন্দ্র দেবনাথ, ধান ব্যবসায়ী জনাব রমজান আলী, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম উপস্থিত থেকে বক্তব্য দেন।

কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধা-১০২ বিষয়ে বিশদ আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা তাহেরা নাজনিন ও ওয়াজ কুরনি এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ আবু তালহা শিশির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরজব্বরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুড়িগ্রামে অনন্য দৃষ্টান্ত নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতায় যাচ্ছে কুবি

ডিআইইউতে প্রশাসনিক পরিবর্তন: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১০

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

১৩

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

১৪

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

১৬

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

১৭

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

১৮

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

১৯

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

২০