1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪

সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা

নুরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং শম্ভু নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা শামসুজামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিত্তম কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ১,৯০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আউশ ধান একটি স্বল্পমেয়াদি ও কার্যকর ফসল। সাতকানিয়ায় কোনো জমি যেন অনাবাদি না থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন।”


সভাপতির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূলভিত্তি। সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আউশ আবাদ আরও সম্প্রসারিত হবে। প্রত্যেক কৃষককে সঠিকভাবে প্রাপ্ত উপকরণ ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করার আহ্বান জানাই।”
প্রণোদনা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। ঢেমশা ইউনিয়নের কৃষক আব্দুল গফুর বলেন, “সার ও বীজের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য চাষাবাদ কঠিন হয়ে পড়েছে। সরকারের কাছ থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।”
নারী কৃষাণী মরিয়ম বেগম বলেন, “সময়মতো বীজ ও সার হাতে পেয়েছি। আশা করছি, এ বছর ভালো ফলন হবে এবং লাভবান হতে পারব।”


সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত বীজের প্রয়োগের মাধ্যমে সাতকানিয়ায় আউশ ধানের বাম্পার ফলন সম্ভব। এতে কৃষকদের আর্থিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park