অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ মে ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর অবশেষে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার বড় উদ্যোগ হিসেবে ভারতের পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরে আসতে পারে। এরই মধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা ইস্যু শুরু করেছে।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে দিল্লি সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু তুলে ধরেন, যার মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিকীকরণের বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চাইছে ঢাকা।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। তবে পরবর্তীতে ফেব্রুয়ারিতে পুনরায় তা চালু করা হয়েছে।

ভারতের ভিসা কার্যক্রম ফের চালুর বিষয়ে কূটনীতিকরা বলছেন, বাংলাদেশে নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরই ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রায় ভিসা সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে গেল বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এই পরিস্থিতির জেরে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয়।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগেই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে ফল ঘোষণার দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি পুনরায় অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবার ভিসা ও কনস্যুলার সেবায় ফিরে আসে। এখন কয়েক সপ্তাহের মধ্যে ভারতও পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০