গুজব রোধে মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুজব রোধে মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান

বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠির গুজব অপপ্রচার রোধে সারাদেশের মসজিদ মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠি গুজব অপপ্রচারের জন্য যেন কোন ভাবেই মসজিদ মাদ্রাসাকে ব্যবহার না করতে পারে, সে ব্যপারে আপনাদের সজাগ থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেই ব্যপারে সবাইকে সচেতন করতে হবে। এই কাজটা দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনাদের করতে হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের কালাইর কান্দি মাদ্রাসায় জুম্মার নামের আগে উপস্থিত ইমাম, মুয়াজ্জিন, মুসুল্লিদের তিনি এ আহ্বান জানান। জুম্মার নামাজ শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মুসল্লিদের সাথে তিনি কুশল বিনিময় করেন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠির গুজব অপপ্রচার ততই বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াতের সব গুজব অপপ্রচারের বিপরীতে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। জনগণকে সত্য জানাতে হবে। সামাজিক যোগযোগ মাধ্যমের পাশাপাশি মসজিদ মাদ্রাসায়ও সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করে দিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমকায় আনার মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজান খন্দকার, পৌর যুবলীগের আহবায়ক আহসান হাবিব মিলন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু ফকির প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০