কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক বেঁচে আছে, মিলছে তার সন্ধান। – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৪ জুন ২০২২, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক বেঁচে আছে, মিলছে তার সন্ধান।

daynikdesherkotha

কুয়াকাটা প্রতিনিধি>পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে গত ২৭শে ( মে) নিখোঁজ হয় পর্যটক ফিরোজ সিকদার (২৭) অবশেষে ভারতে তার সন্ধান পাওয়া গেছে।

নিখোঁজের সাতদিন পর শনিবার (৪ জুন) দুপুরে তিনি নিজেই ভারত থেকে বাড়িতে পরিবারের কাছে ফোন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই মাসুম সিকদার।

মাসুম সিকদার বলেন, ‘আজ দুপুরে ফিরোজ আমাকে ফোন করে জানায় সে বর্তমানে ভারতের চেন্নাই প্রদেশে রয়েছে।

ফিরোজ সিকদার ফোনে বড় ভাইকে বলেন, গোসলে নামার পর ঢেউয়ে স্রোতে গভীর সমুদ্রে ভেসে যান তিনি। পরে সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যান।পরে ভারতীয় কোস্ট গার্ড এর কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি ভারতের প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে। এখন আমরা তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করছি।তিনি আরো বলেন, আশা করছি দেশের প্রশাসনের সহযোগিতায় আমার ভাই ফিরোজ কে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করব।

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি। পরে আসল ঘটনা জানা যাবে।

গত ২৭ মে কুয়াকাটা সৈকতে ঘুরতে এসে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার নামে এক পর্যটক। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত্যু মিলন সিকদারের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০