কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত: ছেলে গুরুতর আহত  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৫ এপ্রিল ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত: ছেলে গুরুতর আহত 

নীলফামারীর কিশোরগঞ্জে যন্ত্র দানব নামের অবৈধ বালুবাহী মাহিন্দ্র ট্রলির চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (৫৫)নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।অপর দিকে এঘটনায় তার ছেলে লিটন  ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এমন হৃদয়স্পর্শী ও মর্মান্তিক  ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে কান্নার মাতম চলছে। শনিবার  দুপুরে টেংগনমারী কিশোরগঞ্জ সড়কে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম  উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলা হাটি গ্রামের মৃত্যু নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার  দিকে রবিউল ইসলাম  ও তার  ছেলে লিটনকে নিয়ে কিশোরগঞ্জ বাজার থেকে নিজস্ব ভ্যান যোগে বাড়ি  ফিরছিলেন। এসময় ওই ঘটনাস্থলে পৌঁছালে  বিপরীত দিক পানিয়াল পুকুর থেকে  দ্রুত গতিতে ছেড়ে আসা বালুবাহী মাহিন্দ্র ট্রলিটি ভ্যানের অগ্রভাগে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের মাঝে ছিটকে পড়েন।

পরে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপর দিকে তার ছেলে লিটন একইভাবে ছিটকে পড়ে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের প্রাচীরে ধাক্কা লেগে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে  রক্তাক্ত অবস্থায় রবিউল ইসলামকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।স্থানীয়রা দাবি করে বলেন, নিত্যদিন সড়কে পঙ্গপালের মত বেপরোয়া গতিতে যন্ত্র দানব নামে  মাহিন্দ্র ট্রলি অবাধে  চলাচল করলেও প্রশাসনিকভাবে কোন নজরদারি নেই। এতে সময়-অসময়ে  ঘাতক ট্রলির নিষ্ঠুর বলি হয়ে সড়কে ঝরছে তাজা প্রাণ। তাই  দুর্ঘটনারোধে  অবৈধ মাহিন্দ্র ট্রলি  বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। তা না হলে এ ধরনের দুর্ঘটনা অব্যাহতসহ আরও বাড়তে পারে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক  ট্রলিটি আটক  করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১০

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

১১

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

১২

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

১৩

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১৪

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১৫

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১৬

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৭

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৯

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

২০