জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৭ জুন) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে অভিযুক্তদের।
এই মামলায় ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যা, গুম, নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক শুনানির পর ট্রাইব্যুনাল এ নির্দেশনা দেয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সময়সীমা পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন