শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন আলমগীর ও উজ্জ্বল, কোনো মন্তব্য ছাড়াই কেন্দ্র ত্যাগ
দে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩৫
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন ঢাকাই চলচ্চিত্রের দুই বরেণ্য অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ভোটকেন্দ্রে উপস্থিত হন তারা।
দীর্ঘদিনের সহকর্মী এই দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিল্পী ও ভোটাররা। অনেকেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ভোটকেন্দ্রে তাদের ঘিরে কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বর্তমান সভাপতি মিশা সওদাগরের সঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করেন আলমগীর ও উজ্জ্বল। পরে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে কোনো ধরনের বক্তব্য না দিয়েই নীরবে কেন্দ্র ত্যাগ করেন। গণমাধ্যমের সঙ্গেও এদিন তারা কথা বলেননি।
সকালের পর থেকেই এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর পুনরায় ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল—এমন অভিযোগ তুলে হট্টগোল করেন আরমান–মুক্তি প্যানেলের সমর্থকেরা। তাদের দাবি, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অভিযোগটি তাৎক্ষণিকভাবে নাকচ করে দেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু। তিনি জানান, ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না। প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।
এবারের শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই প্রবীণ ও নবীন শিল্পীদের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 days ago
শেষ হচ্ছে না জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। বরং দর্শকদের জন্য আসছে নতুন পর্ব। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে সিরিজটির নতুন পর্ব।এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে য...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
রাস্তায় যানজটে আটকে আদালতে পৌঁছাতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। ফলে তার করা মামলায় রোববার (৯ আগস্ট) জেরার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যায়।এদিন সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির করা মামলায়...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।তাঁর ভাষ্য, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে বেগম খালে...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
বলিউড অভিনেতা সালমান খানের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভারতের চণ্ডিগড় আদালতে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সালমান খানকে সমন পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীকেও তলব করা হয়েছে।প্রায় দেড় দশক ধরে...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 1 week ago
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় এতদিন অভিনয়ে ফেরার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি তিনি। তবে এবার সহকর্মী ও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের আশ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনুষ্ঠিত গ্রাম্য সালিসে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনাটি নিয়ে এখনো থানায়...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর আজ দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় এবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান **‘ইত্যাদি’**র বিশেষ পর্ব। নদীবেষ্টিত এ জেলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে।ল...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 3 weeks ago
মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৩১ জুলাই। তবে আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি উপভোগের...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 weeks ago
ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই বলিউড তারকাদের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 weeks ago
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 weeks ago
ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় তিন আপন বোন একই যুবককে হিন্দু রীতি মেনে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।গত ১৭ জুলাই স্থানীয় একটি মন্দিরে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামে তিন বোন বিকাশ নামে এক যুবকের সঙ্গে বিবাহব...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 3 weeks ago
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন), যিনি সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন প্রতিবেদক · 1 month ago
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন।রোববার (১২ জুলাই) ঢাকার...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
প্রিয় দল মরক্কোর বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী Nora Fatehi। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর স্বপ্নভঙ্গের পর স্টেডিয়ামের গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে থাকা সমর্থকরা তাকে সান্ত্বনা...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 1 month ago
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী রবিবার (৫ জুলাই) বিয়ে করছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ে নিজের বাসভবনে একান্ত পারিবারিক আয়োজনে সম্...
বিভাগ: বিনোদন · রিপোর্টার: বিনোদন ডেস্ক · 1 month ago
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্...