ঐতিহাসিক ঢাকা নগরীর ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঐতিহাসিক ঢাকা গেট থেকে র্যালিটি শুরু হয়ে নগরভবনে গিয়ে শেষ হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, ঢাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আত্মিক বন্ধন গড়ে না ওঠায় অনেকেই এই শহরকে মন থেকে আপন করে নিতে পারেননি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।