১০০ হোক বা ১০০০, সবার শাস্তির ব্যবস্থা করবেন মেঘনা আলম!

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৪:২৭
১০০ হোক বা ১০০০, সবার শাস্তির ব্যবস্থা করবেন মেঘনা আলম!


নারীকে নিয়ে ‘নোংরা কথা’ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।


বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।


স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘মেঘনা আলম অন্য রাজনীতিবিদ/সেলিব্রিটিদের মতো সহনশীল নন, এটা হয়তো কতিপয় অমানুষ এখনো বোঝেনি। ১০০ জন হোক বা ১ হাজার, নারী নিয়ে নোংরা কথা ছড়ানো লোকদের শাস্তির ব্যবস্থা আমি করবই।’


নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বা বক্তব্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাই তার এই বক্তব্যে উঠে এসেছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য