মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎ – দৈনিক দেশেরকথা
মাভাবিপ্রবি সংবাদদাতা:
২১ জুন ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎


‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, বিশেষ সুবিধা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য হিসেবে চিহ্নিত একজন প্রার্থীকে পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং শেষ পর্যন্ত প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১২ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ফার্মেসি বিভাগের প্ল্যানিং কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করে। যাচাই শেষে মোট ৩৪ জন আবেদনকারীর মধ্যে ২৬ জনকে যোগ্য এবং আটজনকে অযোগ্য(বিবেচনাধীন) হিসেবে চিহ্নিত করা হয়। অযোগ্য ঘোষিতদের মধ্যে ছিলেন অন্য প্রতিষ্ঠানে কর্মরত সাফিয়া আফরিনও। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংযুক্ত না থাকায় তাদের আবেদনপত্র অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল।

‎তৎকালীন বিভাগীয় চেয়ারম্যান ও প্ল্যানিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “সাফিয়া আফরিনসহ আটজনের আবেদন অসম্পূর্ণ ছিল। এ কারণে তাদের কাউকেই ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আমাদের কাছে পাঠানো কাগজের এনওসি ছিল না। তাই মূল কাগজের সাথে এই ছাড়পত্র ছিলা কিনা এটি যাচাইয়ের জন্য রেজিস্ট্রার অফিসে পাঠাই। পরবর্তীতে রেজিস্ট্রার অফিস থেকে আমাদের কিছুই জানানো হয় নি। পরবর্তী সাফিয়া যে ছাড়পত্র দেখিয়েছে সেটি বৈধ ছিল না। ‎তবে একই ত্রুটির কারণে অন্য সাতজন প্রার্থীর আবেদন বাতিল হলেও সাফিয়া আফরিনকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি প্রাথমিকভাবে নির্বাচিতও হন বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, প্ল্যানিং কমিটি কোনো লিখিত বা মৌখিক সুপারিশ করেনি। যদি পরবর্তীতে কোনো কাগজপত্র জমা হয়ে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী বিষয়টি প্ল্যানিং কমিটিকে অবহিত করা উচিত ছিল। প্ল্যানিং কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সাফিয়া আফরিনের কথিত এনওসির কোনো কপি আমাকে দেখানো হয়নি।

‎প্ল্যানিং কমিটির সদস্য এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রেজিস্ট্রার অফিস থেকে যে ৯ সেট আবেদনপত্র আমাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলোর মধ্যে আলোচিত প্রার্থীর আবেদনপত্রে এনওসি সংযুক্ত ছিল না। তবে মূল কপির সঙ্গে এনওসি ছিল কি না, তা আমরা এখনো জানি না। এ বিষয়ে রেজিস্ট্রার অফিসের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও কোনো তথ্য বা কপি আমাদের দেওয়া হয়নি।

‎তিনি বলেন, মোট ৩৪ জন আবেদনকারীর মধ্যে ২৬ জন যোগ্য এবং ৮ জন অযোগ্য ছিলেন। এনওসি সংযুক্ত না থাকায় ওই আটজন শর্ত পূরণ করতে পারেননি। তাই তাদের অযোগ্য হিসেবে উল্লেখ করে তালিকা পাঠানো হয়েছিল। একই সঙ্গে ক্লোজিং নোটে উল্লেখ করা হয়েছিল, যদি মূল কপির সঙ্গে এনওসি সংযুক্ত থাকে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।”

‎ড. সাইফুল ইসলাম আরও বলেন, সাফিয়া আফরিনকে ভাইভায় ডাকা হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু মূল কপির সঙ্গে এনওসি ছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাইনি। সংস্থাপন শাখার সঙ্গে কথা বলে আমরা জেনেছি, এনওসি অবশ্যই আবেদন গ্রহণের নির্ধারিত সময়সীমার মধ্যে নেওয়া থাকতে হবে। আবেদন শুরুর দিন থেকে শেষ দিনের মধ্যকার সময়ের এনওসিই গ্রহণযোগ্য।

‎তিনি প্রশ্ন তুলে বলেন, যদি আবেদনের সময় এনওসি জমা দেওয়া হয়ে থাকে, তাহলে ভাইভার একদিন আগে নতুন করে এনওসি দেওয়ার প্রয়োজন কেন? আর যদি নতুন করে এনওসি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে বাকি সাতজনকে কেন একই সুযোগ দেওয়া হয়নি?

‎তার ভাষায়, আটজন অযোগ্য প্রার্থীর মধ্যে কেবল একজনকে কেন ডাকা হলো, সে বিষয়ে সংস্থাপন শাখা কিংবা রেজিস্ট্রার অফিস থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। প্ল্যানিং কমিটির পক্ষ থেকেও কারণ জানতে চাওয়া হলেও কোনো উত্তর মেলেনি।

‎তিনি আরও বলেন, নিয়োগ দেওয়ার এখতিয়ার প্ল্যানিং কমিটির নয়। আমাদের দায়িত্ব ছিল কে শর্ত পূরণ করেছেন আর কে করেননি, তা যাচাই করা। কাকে নিয়োগ দেওয়া হবে, সেটি সিলেকশন বোর্ডের বিষয়। তবে আটজন অযোগ্য প্রার্থীর মধ্যে একজনকে কেন বিশেষভাবে সুযোগ দেওয়া হলো, সেটি অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। এছাড়া ২০২৪ সালের এনওসি ২০২৫ সালে জমা দিলে সেটি বৈধ হওয়ার কথা নয়।

প্ল্যানিং কমিটির আরেক সদস্য সহযোগী অধ্যাপক ইশরাত জাহান ইরাও এই একই বিষয় তুলে ধরেছেন।

এ বিষয়ে প্ল্যানিং কমিটির আরেক সদস্য বর্তমান বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফ আলী বলেন, রিজেন্ট বোর্ড না হওয়া পর্যন্ত আমি কোন মন্তব্য করতে রাজি নই।

অভিযুক্ত সাফিয়া আফরিনের ফেসবুক পোস্টের মাধ্যমে দেখা যায় তিনি দুইটি এনওসি তুলে ধরেন যার মধ্যে একটি ৫ মার্চ ২০২৪ এবং পরেরটি ১০মে ২০২৬ অথচ আবেদনের সময়সীমা ছিল ২০২৫ সালের ১২আগস্ট থেকে ২০২৫ সালের ৮সেপ্টেম্বর পর্যন্ত।

‎এ বিষয়ে ২০২৬ সালের ১৮মে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

‎অন্যদিকে সাফিয়া আফরিন অভিযোগ অস্বীকার করে বলেন, আবেদন করার সময়ই আমি প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে এনওসি জমা দিয়েছিলাম। মূল আবেদনপত্রের সঙ্গে এনওসি সংযুক্ত ছিল। তাহলে সেটি কেন প্ল্যানিং কমিটির কাছে পাঠানো নথিতে ছিল না, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

‎নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষার আগ পর্যন্ত তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি। সংস্থাপন শাখা থেকে রেজিস্ট্রারের স্বাক্ষরের অজুহাত দেখানো হলেও পরীক্ষার দিন বিতরণ করা প্রবেশপত্রে আগেই স্বাক্ষর করা ছিল।

‎এ বিষয়ে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবেশপত্র বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক শাখার দায়িত্ব। এ বিষয়ে আমি অবগত ছিলাম না।

‎অন্যদিকে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বলেন, আমি সে সময় ছুটিতে থাকায় বিষয়টি আমার নজরে আসেনি। রেজিস্ট্রার অফিস থেকে প্ল্যানিং কমিটিকে ফিডব্যাক দেওয়া হয় বলে আমি জানি না এবং ইউজিসিতে লিখিত অভিযোগের বিষয়েও আমি জানি না।

‎সংশ্লিষ্টদের পরস্পরবিরোধী বক্তব্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ এবং পুরো নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার দাবি জানিয়েছেন আবেদনকারীদের একটি অংশ।

‎তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১০

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৩

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৪

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

১৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১৬

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৭

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

১৮

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

১৯

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

২০