জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু – দৈনিক দেশেরকথা
মো.সাজ্জাদুল ইসলাম সৈকত
২১ জুন ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘মাভাবিপ্রবি পরিবার’।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  কামরুল আহসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

‎প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমরা শহিদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করবো। সারাজীবন জিয়াউর রহমান খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। দুর্ভিক্ষ থেকে তিনি রাতারাতি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান। তিনি আরও বলেন বিএনপিকে মানুষ স্বৈরাচারী, ফ্যাসিবাদ বলতে পারে নাই কারণ বিনএনপি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায় নাই। জনবান্ধন দল হচ্ছে বিএনপি, জনগনও বিএনপির কাছে অনেক কিছু আশা করে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাভাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমি উপাচার্য স্যারের সাথে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করবো।

‎‎প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জিয়াউর রহমানের জীবন সংগ্রামের কথা তুলে ধরে বলেন, ৭৫ এর বাকশাল ও মুজিব হত্যার সাথে যারা জিয়াউর রহমানকে জড়াতে চায় তারা ইতিহাস জানে না তাদের মনে রাখতে হবে সাকার জামিলের পুস্তকের কথা। জিয়াউর শুধু বিএনপির নেতা ছিলেন না তিনি ছিলেন গণমানুষের নেতা।


‎মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গনতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করি। তার সাথে খাল খনন শিখেছি। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক। পাশাপাশি তিনি মাভাবিপ্রবি অবকাঠামোগত উন্নয়নের জন্য সালাউদ্দিন টুকুর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরে।

এছাড়া আরও বক্তব্য দেন মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির এবং সঞ্চালনা করেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ।

‎আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম মিঞা এবং আল আমিন সিদ্দিকী।

‎বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১০

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৩

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৪

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

১৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১৬

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৭

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

১৮

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

১৯

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

২০