রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২২ মে ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন প্রতিবাদকারীরা। এ সময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে উঠে আসে, “আমার বোন খুন হলো কেন?”, “অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান।

প্রতিবাদকারীদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অনেকেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান। তাদের ভাষ্য, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর এলাকার একটি ভবন থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় ঘটনাস্থল থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০