গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত দাবিতে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
‎মো:জহিরুল ইসলাম চয়ন
১১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত দাবিতে মানববন্ধন



‎পটুয়াখালীর গলাচিপা কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে।

‎সোমবার (১১ মে) সকাল ৯টায় গলাচিপা হাসপাতাল রোড এলাকায় প্রতিবাদী মানববন্ধন
‎অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া’ (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)- সভাপতি মো.জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ।
‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
‎ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মো. হুমায়ুন কবির।

‎মানববন্ধন তারা বলেন, আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।

‎বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লাখ দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

‎তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ।

‎তারা আক্ষেপ প্রকাশ করে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

‎এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়।

‎সরকারের কাছে তাদের
‎প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।

‎নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তাদের পেশার সম্মান পুনরুদ্ধার হবে, যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

১০

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১১

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১২

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১৩

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৪

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৬

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৭

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৮

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৯

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

২০