1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালীতে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৬ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে আনুষ্ঠানিক এসকর্ট নয়: সিএনএন আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন শ্রীপুরে টানা বৃষ্টিতে শতাধিক পরিবার পানিবন্দী: দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস এমপি ডাঃ বাচ্চু  নোয়াখালীতে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৬ টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না অন্তত ৪০ ধরনের সেবা, বাড়ছে বাধ্যবাধকতা

নোয়াখালীতে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৬

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মোট ৬ জন আসামিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার একটি চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে মাদক ব্যবসায়ী আলমগীরের বসতঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—

আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)।

তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে পৃথক আরও একটি অভিযানে দুইজন আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park