ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোন শাখার উদ্যোগে “দারুল্লাহ সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল জোনের সভাপতি ডা. মাঈনুল আহমাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ডা. জুলফিকার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. মাঈন উদ্দিন তাওজ্যার ও কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আ ন ম মাহফুজুল হক ও সাবেক কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত মোল্লা।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এই সম্মেলনে ইসলামী আদর্শে চিকিৎসা শিক্ষা ও মানবসেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন