কবিরহাটে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
১১ অক্টোবর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবিরহাটে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর সহযোগিতায় দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার অন্তর্গত আবদুল্লাহ মিয়ার হাট শাখার উদ্যোগে এক কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব ওবায়দুল হক আজাদ, এরিয়া কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ জিহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জনাব আলা উদ্দিন টুটুল, এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী জনাব ইয়াছিন রুবেল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী, কেইস ম্যানেজমেন্ট অফিসার, অফিসার (LSED), হিসাবরক্ষণ অফিসারসহ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আবদুল্লাহ মিয়ার হাট এলাকার বিভিন্ন স্থান থেকে আগত উৎসাহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল করে তোলা বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে তরুণরাই সবচেয়ে বড় সম্পদ। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা শুধু নিজেদের জীবনের পরিবর্তন ঘটাবে না, বরং সমাজ ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রেইজ প্রকল্পের মাধ্যমে এই তরুণদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আর্থিক পরামর্শ এবং উদ্যোক্তা উন্নয়ন সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

সভা শেষে উপস্থিত তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০