আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন কন্যা শিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, তিনি তার বক্তব্যে বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। অতএব আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার কোন বিকল্প নেই। লেখাপড়া করতেই হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার, আই সিটি অফিসার এবং জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,গল্পকার,কবি ও সংগঠক আসমান আলী। আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন