ভেড়ামারায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন – দৈনিক দেশেরকথা
arif khanh
৮ অক্টোবর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে জাতীয় মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন কন্যা শিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, তিনি তার বক্তব্যে বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। অতএব  আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার কোন বিকল্প নেই। লেখাপড়া করতেই হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার, আই সিটি অফিসার এবং জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,গল্পকার,কবি ও সংগঠক আসমান আলী।  আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০