আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শুভেচ্ছা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। 

তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের অর্জনকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন

 প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মুনসুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, গণমাধ্যম কর্মী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০