ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ এপ্রিল ২০২৫, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

ঝালকাঠির সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে, বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার সময় ইছানীল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই স্থানে ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। একই এলাকায় বারবার সড়ক দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই স্থানে দ্রুত কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০