ক্রেস্টে শেখ হাসিনার নাম, সমালোচনার ঝড় – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ অক্টোবর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রেস্টে শেখ হাসিনার নাম, সমালোচনার ঝড়

জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৮৫টি ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বরগুনার তালতলীতে অনুষ্ঠিত সেই শিক্ষা সপ্তাহের ক্রেস্টগুলোর মধ্যে ১০টিতে স্লোগান লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনের পায়রা সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিন বিভাগে ৮৫ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা ক্রেস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চে উজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছিল। অনুষ্ঠান তখন হলেও তালতলী উপজেলায় বিজয়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়নি।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, আগের ক্রেস্ট এখন বিতরণ করেছে। আয়োজকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

এ বিষয়ে তালতলীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান গত মার্চে শেষ হয়েছে। ওই অনুষ্ঠানের ক্রেস্ট এখন বিতরণ করেছি। ১০টি ক্রেস্টে ভুল ছিল। ওই ক্রেস্টগুলো জব্দ করা হয়েছে। সংশোধন করে পরে আবার বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা গণমাধ্যমকে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি অনেক কাজের ফাঁকে উদ্বোধন করেছি মাত্র। ক্রেস্টে কী লেখা ছিল দেখিনি। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই ক্রেস্ট বিতরণ করেছেন। ভুল হলে তার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১২

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৩

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

১৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১৫

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৬

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

১৭

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

১৮

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

১৯

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

২০