রাজধানীতে আজ দুপুরে বিএনপির গণমিছিল – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ দুপুরে বিএনপির গণমিছিল

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এই দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় গণমিছিল করবে বিএনপি।

সরকার পতনের চলমান এক দফার আন্দোলনে এটি হবে বিএনপির ষষ্ঠ কর্মসূচি। এ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ে দলটির নেতৃত্বে প্রায় অর্ধশত রাজনৈতিক দল দুই সপ্তাহ পর আবারও ঢাকার রাজপথে নামছে।

এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে পৃথক দুটি গণমিছিল বের করা হবে। দুটি মিছিলই শুরু হবে দুপুর আড়াইটায়।

মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

উভয় গণমিছিল নয়াপল্টনে পৌঁছার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে, সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে সমমনা গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ অন্যান্য দল ও জোটের উদ্যোগে আজ রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলসহ দেশের জনগণ রাস্তায় নেমেছে। তাদের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকার ফিরে পেতে সোচ্চার হয়ে উঠেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরা আর নেতাদের ডাকের অপেক্ষায় থাকবেন না। দল যখনই আন্দোলনের জন্য মাঠে নামতে বলবে, তখনই তারা মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০