বর্ণিল কর্মসূচিতে উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৪ মে ২০২৩, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণিল কর্মসূচিতে উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি বর্ণিল কর্মসূচিতে উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুড়িগ্রামের উলিপুরে চেতনা পাঠাগার ও ক্লাবের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ মে বুধবার অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি সফিউর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাসান ইমাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি ছিলেন,ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক, ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত  হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।শিল্পীদের গানে গানে তরুণ যুবকদের আনন্দে মেতে উঠে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।বেলা ২ টা অনুষ্ঠান শুরু হলেও তা সন্ধ্যার পূর্ব মূহুর্ত পর্যন্ত চলে।ফলে সুস্থ  সাংস্কৃতিক ধারার মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্হল।

বিদ্যালয় মাঠ ছাড়াও কুড়িগ্রাম-চিলমারী রোড জনগণের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সংগীত ও নৃত্য পরিবেশন করেন উত্তরাঞ্চলের নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের উদীয়মান  শিল্পীবৃন্দ।সব মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়েছিল।

সভাপতি তার বক্তব্যে, ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করার জন্য আগতদের ধন্যবাদ ও সকলের সহযোগিতা পেলেও প্রতিবছর অনুষ্ঠান করা হবে  জানান।উল্লেখ্য, প্রতিষ্ঠানটি সামাজিক কর্মসূচি ছাড়াও এলাকার যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বই পড়াসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০