৬৪ কোটি টাকার বাজেটে সন্তুষ্ট নয় ববি শিক্ষার্থীরা – দৈনিক দেশেরকথা
arif khanh
২ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৪ কোটি টাকার বাজেটে সন্তুষ্ট নয় ববি শিক্ষার্থীরা


ববি প্রতিনিধি : ২০২৫-২৬ অর্থবছরে ইউজিসি থেকে ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পায় বরিশাল বিশ্ববিদ্যালয়। বাজেটের আকার ছোট হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

গতবছর(২০২৪-২৫) অর্থবছরে এটি ছিলো ৪৯ কোটি ২৬ লাখ টাকা। এইবার ১৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে বাজেট দাঁড়ালো ৬৪ কোটিতে।বাজেট কেন্দ্র করে নানা অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা। অনেকে দাবি তুলেছেন বাজেটের পরিমান বৃদ্ধি করার জন্য।শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বৃদ্ধির জন্য সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়।সমাবেশে ব্যানার, ফেস্টুনে ফুটিয়ে তোলা হয় বিশ্ববিদ্যালয়ের সংকট।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার জানান,” শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, এই বাজেট তাতে নতুন করে সিলমোহর দিয়েছে। শিক্ষা খাতের বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের নীতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই বাজেটে। “

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেইখ বলেন,”৬৪ কোটি টাকার বাজেট খুবই কম হয়েছে।বিশ্ববিদ্যালয় সংকট কাটিয়ে উঠার জন্য এটি তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।অনতিবিলম্বে বাজেট বাড়ানোর জোর দাবি জানাচ্ছি “।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট শিক্ষার্থীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে।১৪ বছর পরও ববির ভাগ্যের পরিবর্তন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়। এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড.তৌফিক আলম জানান” আমি অন্তর্তীকালীন উপাচার্য। তাই এই বিষয়ে এই মুহুর্তে কিছু বলতে পারছি না।কিছু দিন পর আপনাদের জানাতে পারবো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০