৪৬ জন দুস্থ ও অসহায় পেলো চিকিৎসা সহায়তার চেক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৬ নভেম্বর ২০২২, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৬ জন দুস্থ ও অসহায় পেলো চিকিৎসা সহায়তার চেক

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার ৪৬ জন অসহায় দুস্থ’র মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার ২১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের উদ্যেগে দরিদ্র্র মানুষের মাঝে এ চেক বিতরণ করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তন হলরুমে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ৪৬ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ২১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে হবে।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর হোসেন,সেচ্ছা-সেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন মৃধা,মিজান হাওলাদার,মামুন হোসেন ও সেলিম মৃধা প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন্উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০