হামের টিকা কেন কেনা হয়নি, তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি হবে: তথ্য উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১২ মে ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামের টিকা কেন কেনা হয়নি, তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি হবে: তথ্য উপদেষ্টা

হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। তবে হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, তদন্তে কারও বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এই বিষয়ে সরকারের কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, যে চুক্তি হয়েছে তার লাভ-ক্ষতি সরকার নিজস্বভাবে যাচাই করবে। তিনি বলেন, কোথাও রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো বিষয় আছে কি না তা পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা সম্ভব হলেও, তা করলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া জ্বালানিসংকট নিরসনে সরকার নতুন আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, নতুন শোধনাগার স্থাপন হলে বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১০

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

১১

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

১২

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

১৩

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১৪

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১৫

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১৬

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৭

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৯

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

২০