লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৫ জুন ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা

লাকসাম : কুমিল্লার লাকসাম পৌরসভায় নতুন কোনো করারোপ না করেই বুধবার (২৫ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রায় ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

ওইদিন দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক (অ.দা.) কাউছার হামিদ পৌরসভার সভা কক্ষে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন। তিনি জানান, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান আল মেহেদী প্রমুখ।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক বলেন, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪২৪ টাকা। ৭ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৪২৪ টাকা উদ্বৃত্ত রেখে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৬৯৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৫৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৩০২ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ২৫ লাখ টাকা।

এবারের বাজেটে সড়ক নির্মান খাতে সর্বোচ্চ ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এছাড়াও পানি নিস্কাশন ও জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য ২০ কোটি টাকা, ব্রীজ ও কালভার্ট নির্মাণে ১০ কোটি টাকা, পৌর সুপার মার্কেট নির্মাণে ৮ কোটি টাকা, বিশুদ্ধ পানি সরবরাহ ও পাম্প স্থাপনে ৫ কোটি টাকা, পৌর পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে ৫ কোটি টাকা,  পৌর অডিটরিয়াম ও বহুমূখী ভবন নির্মাণ এবং মেরামত খাতে ৪ কোটি টাকা, অবকাঠামো মেরামত, সংরক্ষণ ও পরিচালনা ৩ কোটি ৭৫ লাখ টাকা, পৌর কর্মচারী বেতন ৩ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা আলোকিতকরণ ৩ কোটি টাকা, স্যানিটেশন খাতে ১ কোটি ৪ লাখ টাকা, বাস টার্মিনাল নির্মাণে ১ কোটি টাকা, জিএপি এবং পিআরএপি বাস্তবায়নে ১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।

পৌর প্রশাসক কাউছার হামিদ জানান, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ পৌরসভায় ৫০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। লাকসাম পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ‘স্মার্ট সিটি’ পাইলট প্রকল্পের আওতায় আগামী অর্থবছরগুলোতে প্রায় ১০০ কোটি টাকার অবকাঠামোসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এ ছাড়াও আরইউটিডিপি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া আগামী ২০৩০ সাল পর্যন্ত ৪৫০ কোটি টাকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত হবে।
এ সময় তিনি লাকসাম পৌরসভাকে স্মার্ট, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০