1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে এনসিপি’র উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

রাজাপুরে এনসিপি’র উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, যুগ্ম সমন্বয়ক জুবায়ের হাওলাদার, যুগ্ম সমন্বয়ক হাসিবুর রহমান হাসিব, রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক শাহরিয়ার শাকিল, যুগ্ম সমন্বয়ক মুজাহিদুল ইসলাম সোহাগ গাজী, সদস্য তানিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নবগঠিত উপজেলা কমিটির নেতাদের পরিচয় তুলে ধরেন। তারা জাতীয় নাগরিক পার্টির দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির মশিউর রহমান, জলিল তালুকদার, হারুন অর রশিদ তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park