কুড়িগ্রাম জেলার উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি, কবি ফরহাদ মাজহার বলেন, আমরা এমন একটা রাষ্ট্র চাই, যেখানে সবাই শান্তিতে বাস করবে।
২৩ আগষ্ট শনিবার সকাল ১১টায় উলিপুর উপজেলা অডিটোরিয়ামে জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, উলিপুরের আয়োজনে ও সংগঠনের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন আহমেদ, দৈনিক সমকালের ফিচার এডিটর শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাবেক প্রফেসর আব্দুল বারী, প্রভাষক মিজানুর রহমান, আব্দুল্লাহ আল নাহিন। প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই।
সকলের সাথে আলোচনা করে নুতন সংবিধান তৈরি করতে হবে। গণতন্ত্র মানে জনগণের মাঝে ক্ষমতা ফিরিয়ে দেয়া। উলিপুর হবে উৎপাদনের ক্ষেত্র। আমরা একটা রাষ্ট্র চাই, যেখানে থাকবে জনগণের অধিকার। নুতন বাংলাদেশ গড়তে নুতন সংবিধান তৈরি করতে হবে। আলোচনা সভায় ছাত্র শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।