মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৫ অগাস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভা

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল এবং সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান।

বক্তারা বলেন, মায়ের দুধই শিশুর প্রথম টিকা। শিশুর শারীরিক বৃদ্ধি, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের দুধের বিকল্প নেই। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১০

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

১২

বিশ্বকাপে কোন দলের সমর্থক? ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত জুলাইযোদ্ধা ও আইন বিভাগের শিক্ষার্থী আবু জুবায়ের

১৪

রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন

১৫

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি: জাহেদ উর রহমান

১৭

আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে আর্জেন্টিনা, ফিরছেন মেসি

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলমান

১৯

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

২০