বিভাজন নয়, ঐক্যবদ্ধ সংগঠনে থেকে জনকল্যাণে কাজ করুন-এস সরফুদ্দিন আহমেদ সান্টু – দৈনিক দেশেরকথা
arif khanh
২ জুন ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভাজন নয়, ঐক্যবদ্ধ সংগঠনে থেকে জনকল্যাণে কাজ করুন-এস সরফুদ্দিন আহমেদ সান্টু

উজিরপুর প্রতিনিধিঃ  উজিরপুরে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  বিভাজন নয় ঐক্যবদ্ধ সংগঠনে থেকে জনকল্যাণে কাজ করে বিএনপিকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহন করতে নেতাকর্মীদের আহবান জানান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য  উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। 

উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২ জুন সোমবার উজিরপুর  উপজেলা পরিষদ হলরুমে  উজিরপুর উপজেলা  বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমানের  সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায়  বক্তব্যে রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির  যুগ্ম-আহবায়ক এস এম আলাউদ্দিন, রফিকুজ্জামান লিটন  আসাদুজ্জামান বাদশা, শফিকুল ইসলাম শাহিন শিকদার, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির সরদার, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, মোতালেব হাওলাদার,আঃ মন্নান হাওলাদার,আয়নাল হক হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন সহস্রাধিক  নেতাকর্মী। 

আলোচনা সভায় শহীদ জিয়ার কর্মময় জিবন ও আদর্শিক রাজনীতির কথা তুলে ধরে সান্টু বলেন বিগত ফ‍্যাসিস্ট আওয়ামীলীগের হামলা মামলা মোকাবেলা করে উজিরপুর বানড়িপারার তৃণমূল বিএনপিকে সংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে জনগনের ভালোবাসায় গত জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি, বরিশাল ২ সংসদীয়  আসন উজিরপুর বানড়িপারায় সংগঠিত সংগঠনে কেন্দ্রীয় পদবীর বলে মনোনয়ন প্রাপ্তির আশায় কেউ দলের ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে  যা দুঃখজনক, তাদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনীত হবার যোগ্যতা অর্জন করতে কাজ করার পরামর্শ দেন।

দোয়া মোনাজাতে শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদের জন‍্য দোয়া করা হয়।  জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে  উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ দোয়া মোনাজাত  অনুষ্ঠিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০