বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে সবচেয়ে ব্যয়বহুল ও বড় একটি স্টেডিয়াম করার প্রকল্প হাতে নিয়েছিল কয়েক বছর আগে। নৌকার নকশার সেই স্টেডিয়ামের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে এবার সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮তম এই সভায় পূর্বাচলের স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে স্টেডিয়ামটির নতুন নামকরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
নতুন নামকরণ নিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আজকের মিটিংয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেৃ এখন থেকে বলা হবে এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডৃ এটা করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১৮ সালে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরির কার্যক্রম শুরু হয়। কিন্ত এত দিনেও কাজের কাজ কিছুই হয়নি। মাঠের কাজ না হলেও কয়েক দফায় বেড়েছে বাজেট। ২০২৪ সালের আগস্টে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র বাতিল করা হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সে সময় জানান, নাম ও নকশাতেও আসবে পরিবর্তন স্টেডিয়ামটির।
মন্তব্য করুন