পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত। – দৈনিক দেশেরকথা
মো জহিরুল ইসলাম চয়ন
২ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি মালবাহী ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে টোল কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় ২২ টন ধারণক্ষমতার ঢাকা মেট্রো-ট ১৮-০৮৯৯ নম্বরের ট্রাকটি ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন।
তবে ট্রাকটি দক্ষিণ প্রান্তে পৌঁছালে দায়িত্বরত টোলকর্মীদের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটক করে চালক কবির হোসেনকে টোল অফিসে নিয়ে যান। তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরিচ্যুত করা হয় এবং ট্রাকচালকের বিরুদ্ধে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়।
পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অর্থের বিনিময়ে অতিরিক্ত বোঝাই মালবাহী ট্রাক সেতু পারাপারে সহযোগিতা করে আসছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল নতুন পোশাক

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১০

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

১১

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

১২

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

১৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

১৭

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

১৮

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১৯

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০