জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ এবং এর ভয়াবহতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ইতোমধ্যে ডেঙ্গু শনাক্তের জন্য এনএসওয়ান (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতালের সক্ষমতা আরও বাড়িয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতাকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মসজিদের ইমামদের সম্পৃক্ত করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনগণের সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন জমে থাকা পরিষ্কার পানি না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল নতুন পোশাক

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১০

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

১১

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

১২

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

১৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

১৭

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

১৮

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১৯

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০