মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
৩০ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় তিনি একমাত্র আসামি ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, সহিংসতায় উসকানি এবং ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়াসহ মোট আটটি অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে।

এর আগে গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে প্রসিকিউশন তার বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

১০

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

১১

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

১৩

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

১৪

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৫

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

১৬

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

১৭

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০