এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২ জুলাই ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে, যার সুফল সরাসরি ভোক্তারা পাবেন।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে গৃহস্থালি ব্যবহারকারী এবং অটোগ্যাস ব্যবহারকারী উভয় শ্রেণির ভোক্তাদের ব্যয় কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পায়রা সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক আটক, ঘুষের অভিযোগে টোলকর্মী চাকরিচ্যুত।

জাতীয় কবি নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

এলপিজির দামে বড় কমানো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ধর্মপাশা উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা এস এম রহমত

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল ও পরীক্ষার কিট প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু পুলিশের, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল নতুন পোশাক

সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১০

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

১১

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

১২

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১৪

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

১৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

১৭

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

১৮

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১৯

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০